জঙ্গি বিরোধী অভিযানে গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলাটিমের দুই সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এই দুই জনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃতরা হলেন- বাংলাটিমের সদস্য সৈয়দ মো. মুজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম।
উল্লেখ্য, গত সোমবার গভীর রাতে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে সৈয়দ মো. মুজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলামকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
