আবারো ইংল্যান্ডের জন্য গা জ্বালানো এক উক্তি করে বসলেন ওয়ালসের রিয়াল তারকা গেরাথ বেল। ইংল্যান্ডের সঙ্গে তাদের ম্যাচকে সামনে রেখে জানালেন, ওয়ালসের প্রথম ১১ সদস্যের দলে আসার মত কোন খেলোয়াড় নেই ইংল্যান্ডে।
বেল সাংবাদিকদের বলেন, 'সংবাদ সম্মেলন করে কেউ একজন বলেছে আমি ইংল্যান্ডকে অপমান করেছি। কিন্তু আসলে তা আমি করিনা। তাদের নিজস্ব মতামত দেবার অধিকার আছে। সত্যি বলতে, তারা কি বলছে তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।'
এ সময় তিনি ইংল্যান্ড দল সম্পর্কে বলেন, 'তারা যদি মনে করে, তাদের ভাল একটি দল আছে। তাহলে তাদের জন্য ভাল। আমরা জানি আমাদের দল ভাল এবং আমাদের দিনে আমরা তাদের হারাতে সক্ষম।'
বেল তার ইংল্যান্ড সম্পর্কে করা আগের মন্তব্য সম্পর্কে বলেন, 'আসলে তাদের খেলা নিয়ে কোন আবেগ নেই, তা আমি বলতে চাইনি। নিশ্চয়ই তাদের আবেগ আছে। কিন্তু আমাদের দেশে রাগবি বা ফুটবল মাঠে আমরা সেটা অনুভব করি।' গোল ডট কম।
