ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাংলা ভাইয়ের ‘ঘনিষ্ঠ সহযোগী’ গ্রেফতার জেএমবি সদস্য গরিবুল্লাহ আকন্দ (৫৮) আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার এসআই রাশেদুল হাসান জানান, সন্ত্রাস দমন আইনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ চারটি মামলা রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের বিন্নাকুড়ি থেকে তাকে (৫৮) গ্রেফতার করে পুলিশ ।
