সঞ্জয়ের কামব্যাক ছবি নিয়ে সংশয়

আপডেট : ১৫ জুন ২০১৬, ১১:৩৯
 
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় একটি ছবিতে চলতি বছরের আগস্ট থেকে শুটিং করার কথা ছিল সঞ্জয় দত্তের। তবে সেট এখন পিছিয়ে যাচ্ছে। জেল থেকে মুক্তির পর এখন তার প্রথম ছবি হতে যাচ্ছে শেলি চোপড়া পরিচালিত ‘মার্কো ভাউ’। আগামী অক্টোবরে ছবিটির কাজ শুরু হতে পারে। 
 
একটি সূত্র জানিয়েছে, গত কয়েক মাসে সঞ্জয় মার্শাল আর্টসের কিছু স্ট্যান্ট শিখছেন। ছবিটি নিয়ে তিনি বেশ আগ্রহী হয়ে আছেন। সঞ্জয় শুটিং করার জন্য তিনি পুরোপুরি তৈরি ছিলেন কিন্তু একটি বড় সমস্যা দেখা দিয়েছে। আগামী আগস্টে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও প্রধান নারী চরিত্র এখনো নির্ধারিত হয়নি। আতিথ্য শেঠিকে ছবিটির জন্য প্রস্তাব করা হলেও তিনি এখনো স্ক্রিপটি শোনেননি। 
 
সূত্রটি জানিয়েছে, এদিকে সিদ্ধার্থ কৃতি স্যাননকে ছবিতে নিতে চাইলেও কৃতির তেমন আগ্রহ প্রকাশ করছে না। নির্মাতাদের সিদ্ধার্থ কথা দিয়েছেন যে কৃতিকে তিনি রাজি করাবেন। কিন্তু এখনো তিনি সেটি করতে পারেননি। এখন নির্মাতারা তাকে শুটিং শুরু করার জন্য বলছে। প্রয়োজনে কৃতির বদলে অন্য নায়িকাকে খুঁজে বলছেন তারা। সর্বশেষ সিদ্ধার্থ ও নির্মাতাদের সঙ্গে নাকি কৃতি দেখা করেছেন। 
 
সূত্রটির ভাষ্যে, নির্মাতাদের সঙ্গে সিদ্ধার্থের একটি বিরোধিতা চলছে। এখন ছবিটি নির্মাকার সিদ্ধার্থের সঙ্গে ছবি বানাবেন অথবা ছবিটি বাদ দিয়ে দিতে হবে। খবর: ডিএনএ।