আহসান উল্লাহ মাস্টারের ছেলে ও সরকারদলীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল রায়ে সন্তুষ্ট নয় বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বুধবার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলে হাইকোর্টের রায়ের বিষয়ে সাংবাদিকদের তিনি এই প্রতিক্রিয়া জানান।
জাহিদ আহসান সাংবাদিকদের জানান, এই রায়ে কিছু আসামির মৃত্যুদন্ড বহাল রাখা হয়েছে। আর কিছু আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও কয়েকজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। আমরা রায়ে পুরোপুরি সন্তুষ্ট নই। পূর্ণাঙ্গ রায় পেলে আপিল করা হবে।
রায় ঘোষণার সময় জাহিদ আহসন রাসেলসহ ঐ ঘটনায় নিহতদের স্বজনরা আদালতে উপস্থিত ছিলেন।
