আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ১১ দিনের সফরে লন্ডন গেলেন। বুধবার সকালে তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. মমিনুল হক জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইটে সকাল ১০টায় ঢাকা ছেড়েছেন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আগামী ১৬ জুন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে দক্ষিণ এশিয়া ডায়াসপোরা সম্মেলনে যোগ দেবেন তিনি। এছাড়া আরও বেশ কয়েকটি সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ২৭ জুন সকালে দেশে ফিরবেন মন্ত্রী।
