সালমান খানের নতুন ছবি ‘টিউবলাইট’

আপডেট : ১৫ জুন ২০১৬, ১৫:৫৯
 
সালমান খান অভিনীত ‘সুলতান’ ছবিটি মুক্তির আগেই তার নতুন ছবির ঘোষণা এসেছে। কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবিতে অভিনয় করবেন তিনি।
 
ছবিটি সম্পর্কে পিটিআইকে কবির খান বলেছেন, এটি একটি ব্যক্তিগত ইস্যু। এই বিষয়ে এখন সঠিকভাবে কিছু বলা যাবে না। তবে আমার ছবিতে সবসময়ই একটি রাজনৈতিক বিষয় উঠে আসে। টিউবলাইটেও কিছুটা রাজনৈতিক বিষয় থাকবে।
 
‘টিউবলাইট’ ছবিটি হবে সালমান খানের সঙ্গে কবির খানের তৃতীয় ছবি। এর আগে ‘এক থা টাইগার’ ও ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে কাজ করেছেন তারা।
 
‘টিউবলাইট’ ছবিটি বজরঙ্গি ভাইজানের মতো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আবেগের দিক থেকে বলতে গেলে ছবিটি বজরঙ্গি ভাইজানের মতো। কিন্তু গল্প একেবারেই আলাদা।

পরিচালক জানিয়েছেন, ছবিটির গল্পতে চীনের উপাদন রয়েছে। তবে শুটিং করা হবে লাদাখে।
 
আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা। খবর: পিটিআই।