আড়াইহাজারে পৃথক সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা ও বালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। চৈতনকান্দার ঘটনায় আহত হয়ে আহতরা হাসপাতালে ভর্তি হলে প্রতিপক্ষের লোকেরা হাসপাতালে এসে আবারও হামলা করে।
জানা গেছে, জমি নিয়ে বিরোধে চৈতনকান্দা গ্রামের মালেক ও তার ভাই সুবহানের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মালেক, সালেমুন, রাহিমা, সুবহান, আলেক ও হোসনে আরাসহ ১ ০ জন আহত হন। আহত অবস্থায় মালেক ও তার স্ত্রী হোসনে আরা হাসপাতালে ভর্তি হলে প্রতিপক্ষ সুবহান ও তার মেয়ের জামাতা আলী হাসপাতালে এসে পূনরায় হামলা চালায়। এ সময় মালেক ও তার স্ত্রী দৌড়ে উপজেলা মসজিদের সামনে গিয়ে চিৎকার শুরু করলে মুসল্লী ও আশে-পাশের লোকজন এসে এদের রক্ষা করে।
অপরদিকে বালুয়াকান্দি গ্রামে আলী মিয়া ও আলমগীরের লোকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হন। এদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আলী মিয়া, জয়নাল, আলী আহাম্মদ ও আলমগীর হোসেন। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনা নিশ্চিত করেছেন।
