পিরোজপুরে মামা হত্যায় ভাগ্নের ফাঁসির আদেশ

আপডেট : ১৫ জুন ২০১৬, ১৭:২৫
পিরোজপুরে মামা হেমলাল শীলকে হত্যার দায়ে ভাগ্নে নিবাস শীলকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
 
বুধবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ আদেশ দেন। নিবাস শীলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।
 
জানা গেছে,  পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের বাসিন্দা মৃত সুখরঞ্জন শীলের পুত্র নিবাস চন্দ্র শীল ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর নাজিরপুর উপজেলার ষোলশত গ্রামের মামা হেমলাল শীলের বাড়িতে যান। পরে মামার কাছে তার মায়ের জমি বাবদ ১ লাখ টাকা  দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে নিবাস হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মামার মৃত্যু হয়।