ভারতের কিংবদন্তি অভিনেতা অনুপম খের ৫০০ ছবির মাইলফলক স্পর্শ করলেন। হলিউডের ‘দ্য বিগ সিক’ সিনেমা দিয়ে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।
মাইকেল শোয়ালটার পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করবেন হলি হান্টার, জো ক্যান, রে রোমানো, কুমাইল নানজিয়ানি ও আদিল আখতার। এতে কুমাইল নানজিয়ানির বাবার ভূমিকায় দেখা যাবে অনুপমকে। ছবিটি প্রযোজনা করছেন জুড অ্যাপাটো। ৫০০তম ছবির মাইলফলক স্পর্শ করায় অনুপম খেরকে ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়েছেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা রবার্ট ডি নিরো। ভিডিওটি শেয়ারও করেছেন অনুপম।
ডি নিরো বলেন, ৫০০তম ছবি পূর্ণ করায় অভিনন্দন। এত ছবিতে টানা কাজ করাটা বিস্ময়কর ব্যাপার। আমেরিকায় ৯৫টি ছবিতে অভিনয় করেছি আমি। কিন্তু ৫০০টি ছবি অবিশ্বাস্য! ১৯৮৪ সালে মহেশ ভাট পরিচালিত প্রশংসিত ছবি ‘সারাংশ’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অনুপম খের। ন্যাশনাল স্কু
ল অব ড্রামার (এনএসডি) এই প্রাক্তন ছাত্রের বয়স তখন ২৮ বছর। এতে পুত্রকে হারানো অবসরপ্রাপ্ত বৃদ্ধের পুরুষের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ‘তেহজাব’, ‘রাম লক্ষ্মণ’, ‘চাঁদনি’, ‘১৯৪২: অ্যা লাভ স্টোরি’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘হাম আপকে হ্যায় কৌন!’, ‘বেন্ড ইট লাইক বেকহাম’, ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ এবং ‘দ্য মিসট্রেস অব স্পাইস’ সহ অসংখ্য ছবিতে অভিনয় করেন অনুপম খের । দুইবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অনুপম খের মঞ্চনাটক আর টেলিভিশনেও কাজ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।
