মান্নার চিকিৎসা প্রদানে হাইকোর্টের আদেশ বহাল

আপডেট : ১৬ জুন ২০১৬, ১০:৩১
 
নাগরিক ঐক্যের আহ্বায়ক অসুস্থ মাহমুদুর রহমান মান্নাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা প্রদানে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। 
 
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছে। 
 
মান্না প্রায় দেড় বছর ধরে বিনাবিচারে কারাগারে আটক রয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সেনাবিদ্রোহে উস্কানির অভিযোগে গত বছরের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় দুটি মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো অভিযোগপত্র দাখিল করতে পারেনি। বর্তমানে হৃদরোগসহ কয়েকটি জটিল রোগে তিনি আক্রান্ত। মান্নার এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা সেবা দেয়ার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল।