‘ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবেতর জীবন-যাপন করছেন বন্দীরা’

আপডেট : ১৬ জুন ২০১৬, ১২:০৪
মানবাধীকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীরা মানবেতর জীবন যাপন করছেন। তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান।
 
মিজানুর রহমান বলেন, সাঁড়াশি অভিযানে আটকদের নিয়ে বাণিজ্য চলছে এমন অভিযোগও আমাদের কাছে আসছে। আর বন্দীদের ওপর এর কতটুকু প্রভাব পড়ছে তা দেখে বোঝা যায়। 
 
তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে সেবার মান নিশ্চিত করার জন্যও সুপারিশ করেন।
 
মানবাধীকার কমিশনের চেয়ারম্যান বলেন, কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ধারণ ক্ষমতা রয়েছে ২০০৬ জন। আর আজ কারাবন্দী ছিল ৭৩২৮ জন। যা তিনগুণেরও বেশি।