আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা প্রেমের গুঞ্জন পুরনো। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন যে, তিনি সিঙ্গেল এবং সিদ্ধার্থ তার জীবনের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন বন্ধু।
ভারতের একটি একটি পত্রিকাকে আলিয়া বলেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই যে, আমি সিঙ্গেল এবং সিদ্ধার্থ আমার জীবনের গুরুত্বপূর্ণ একজন বন্ধু। আমরা সবসময় এরকমই থাকব।
তিনি আরো বলেন, একজন বন্ধু হিসেবে তাকে কখনো কোনো অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করতে নিষেধ করব না। আমি সবসময় সিদ্ধার্থকে বলি সব মানুষের সঙ্গে কাজ করতে। কেননা, আমি মনে করি, দেশের একজন বড় সুপারস্টার হওয়ার জন্য তার যথেষ্ট মেধা ও আকর্ষণীয়তা আছে। কি করতে হবে আর কি করতে হবে না সে বিষয়ে আমরা সবসময় আলোচনা করি।
একই সাক্ষাৎকারে আলিয়া তার পরবর্তী ছবি নিয়ে কথা বলেছেন, ‘বাদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিটি বরুণ ধাওয়ান, পরিচালক শশাঙ্ক খৈতান ও আমার জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয়বারের মতো আমরা একসাথ কাজ করতে যাচ্ছি।
