অলিম্পিকে ব্রাজিলের কোচ মিকালে!

আপডেট : ১৬ জুন ২০১৬, ১৫:৪৩
চলতি বছর আগস্টে রিও ডি জেনিরোতে অলিম্পিকে ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করবেন রজেরিও মিকালে। বুধবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাদের ওয়েবসাইটে একথা জানায়।
 
২০১৫ সাল থেকে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব পালন করে আসছেন ৪৭ বছর বয়সী মিকালে।
 
জাপানের বিপক্ষে ৩০ জুলাই প্রীতি ম্যাচ দিয়ে নেইমাররা তাদের রিও অলিম্পিকের প্রস্তুতি শুরু করবে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার গ্রুপ পর্ব ব্রাজিল বাদ পড়ার পর গত মঙ্গলবার জাতীয় দলের সমন্বয়কারী জিলমার রিনালদি ও কোচ দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করে।
 
তবে ব্রাজিলের গণমাধ্যম অবশ্য জাতীয় দলে দুঙ্গার জায়গায় তিতের দায়িত্ব পাওয়ার খবর দেওয়া হয়।
 
সাও পাওলোর সবচেয়ে বড় ক্লাব করিন্থিয়ান্সকে ২০১১ ও ২০১৫ সালে ব্রাজিলের শীর্ষ লিগ জিতিয়েছেন তিতে। ২০১২ সালে প্রথমবারের মতো জিতিয়েছেন কোপা লিবের্তাদোরেস ও ওয়ার্ল্ড ক্লাব কাপ।