মুক্তিযোদ্ধাকে হারিয়ে শেষ আটে শেখ রাসেল

আপডেট : ১৬ জুন ২০১৬, ১৬:১৩
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শেষ আটে উঠল মারুফুল হকের দল। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় শেখ রাসেল। দ্বিতীয়ার্ধে গোল না পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় রাখে তারা।
 
একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হিসেবে কোয়ার্টার-ফাইনালে উঠল শেখ রাসেল। শনিবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ‘ডি’ গ্রুপের রানার্সআপ রহমতগঞ্জের মুখোমুখি হবে তারা।
 
শেখ রাসেলের জয়ে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলো স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী।