২৪ জুন ভারতের কোচ ঘোষণা করবে বিসিসিআই

আপডেট : ১৬ জুন ২০১৬, ১৭:৪৪
ভারতের কোচ হওয়ার জন্য ইতোমধ্যে আবেদন পত্র জমা পড়েছে অর্ধশতাধিক। কে হচ্ছেন দলটির কোচ, সেই উত্তর পাওয়া যাবে ২৪ জুন। সেদিন ধর্মশালায় বসছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওয়ার্কিং কমিটির মিটিং।
 
প্রায় বছরখানেক হতে চলল ভারতীয় দলে কোনও কোচ নেই। ‘টিম ডিরেক্টর’ নামে একটা পদ তৈরি করে রাখা হয়েছিল। অস্থায়ী কোচ দিয়েই বেশ চলে যাচ্ছিল। স্থায়ী কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
 
আর সেই চাকরির জন্য এখনও পর্যন্ত ৫৭ জন আবেদন করেছেন। ভারতের কোচ হওয়ার জন্য স্টুয়ার্ট ল, ডেভ হোয়াটমোর, ভেঙ্কটেশ প্রসাদ, বলবিন্দর সিংহ সান্ধু, ঋষিকেশ কানিতকর-সহ আবেদন করেছেন অনেক বড় বড় নাম।
১০ জুন ছিল আবেদনের শেষ তারিখ। বোর্ডের তরফে জানানো হয়েছে, ৫৭ জন রয়েছেন প্রাথমিক তালিকায়। এই ৫৭ জনের মধ্যে রয়েছেন রবি শাস্ত্রী, সন্দীপ
পাতিল।