মুস্তাফিজের পুরোপুরি ফিট হওয়া নিয়ে শঙ্কা কাটছেই না। বৃহস্পতিবার বিসিবির ট্রেনার মারিও ভিল্লাভারায়ান জানান, নির্দিষ্টভাবে মুস্তাফিজের সুস্থ হতে পুরো একমাসই আদর্শ সময়।
তাই কাউন্টি ও প্রিমিয়ার লিগে মু্স্তাফিজের খেলা অনিশ্চিতই। মিরপুরে বিসিবির এই ট্রেনার বলেছেন, ‘মুস্তাফিজের সুস্থ হতে যেই সময় লাগুক আমরা এই সপ্তাহটাই দেখবো সে কেমন উন্নতি করে।তবে একমাস আদর্শ সময় ওর জন্য।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত মোটামুটি ভালোই বলা যায়। তবে এই মৌসুমটা অনেক লম্বাই ছিল তার জন্য। তাই এ নিয়ে কাজ করতে হচ্ছে।’
