প্রিমিয়ার ডিভিশন হকি লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে সোনালী ব্যাংক ও সাধারণ বীমা। বৃহস্পতিবার মওলানা ভাষানী স্টেডিয়ামে অ্যাজাক্স স্পোর্টিংয়ের বিপক্ষে সোনালী ব্যাংক জয় পেয়েছে ৩-৪ গোলে। দিনের অপর ম্যাচে সাধারণ বীমা ৫-১ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে।
এদিন ম্যাচের ১৫ মিনিটেই তৌসিফের ফিল্ড গোলে ১-০ তে লিড পায় সোনালী ব্যাংক। তৌসিফের গোল সোনালী ব্যাংককে এগিয়ে দিলেও সমতায় ফিরতে সময় নেয়নি অ্যাজাক্স। কেননা, ১৯ মিনিটে রাহাত সারোয়ার ফিল্ড গোল থেকে দলকে ১-১ গোলের সমতায় ফেরান।
গোল হজমের পরের মিনিটেই অ্যাজাক্স সীমানায় ঝাঁপিয়ে পড়ে ফিল্ড গোল্ড থেকে ব্যবধান ২-১ এ নিয়ে যান অজিত কুমার ঘোষ। এর পাঁচ মিনিট পর ফিল্ড গোল থেকে ব্যবধান ৩-১ এ বাড়ান রাব্বি সালেহিন রকি।
প্রথমার্ধ শেষের মাত্র ১ মিনিট আগে আবার রকি অ্যাজাক্স জালে বল ঠেলে ৪-১ ব্যবধান এনে দিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দেন অ্যাজাক্সকে। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ালে ফলাফলও আসে। ৫৬ মিনিটে রাহাত আরেকবার অ্যাজাক্সের হয়ে গোল করলে ব্যবধান কমে আসে ৪-২ এ।
সারোয়ারের পর ম্যাচ শেষর দুই মিনিট আগে শহীদুল ইসলাম সোনালী ব্যাংক জালে বল ঠেলে ব্যবধান কামান ৪-৩এ।
