বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ’গুম খুনের মাধ্যমে সরকার টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু পতন এক সময় হবেই।’
শুক্রবার বেলা ১১টায় পল্টনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট মিলনায়তনে ‘গুম, খুন, হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মাহবুবুর রহমান বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায় সরকার। এজন্য একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে দেশের জণগণকে জিম্মি করে তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তবে এভাবে বেশি দিন নয়, পতন হবেই।
সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শাসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ।
