‘সাঁড়াশি অভিযান মানুষের মধ্যে স্বস্তি এনেছে’

আপডেট : ১৭ জুন ২০১৬, ১৪:৪৮
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাঁড়াশি অভিযানে গত সাত দিনে ১৩ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনেছে।’ শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টার্গেট কিলিং ও জঙ্গিবাদ দমনেই সারাদেশে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে কোনো ধরনের পুলিশি গ্রেফতার বাণিজ্য হয়নি। 
 
অভিযানে উদ্দেশ্যমূলকভাবে কাউকেই গ্রেফতার করা হয়নি দাবি করে অভিযানকে 'নিয়মিত অভিযান' বলেও উল্লেখ করেন তিনি।