প্রিমিয়ার লিগে ২০ লাখ টাকা করে পাচ্ছে ক্লাব

আপডেট : ১৭ জুন ২০১৬, ১৬:২২
আগামী ২৪ জুন থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণকারী ১২টি দলকে ৩০ লাখ টাকা করে অ্যাপিয়ারেন্স মানি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
 
বৃহস্পতিবার বাফুফে ভবনে বাফুফের পেশাদার ফুটবল কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ক্লাবগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
আগামী ২৮ জুন বন্দর নগরী চট্টগ্রামে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের। প্রথমে চট্টগ্রাম, এরপরে সিলেটে; ধারাবাহিকভাবে ঢাকা, রাজশাহী, বরিশাল ও গোপালগঞ্জ অথবা ময়মনসিংহ ঘুরে শেষ হবে বিপিএল-এর নবম আসর।
 
ক্লাবগুলোকে ঢাকার বাইরে থাকা-খাওয়ার ব্যয় নির্বাহ করার জন্য বাফুফে ক্লাব প্রতি মাথা পিছু ত্রিশ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে শুধু ক্লাবগুলোকেই ৩ কোটি ৬০ লাখ টাকা দিতে হবে বাফুফেকে।
 
বাফুফে চার কোটি টাকায় বিপিএল-এর স্বত্ব বিক্রয় করেছে সাইফ গ্লোবাল স্পোর্টসের কাছে; তবে বিপিএল-এ মোট নয় কোটি টাকা ব্যয় হবে। এর মাঝে বাফুফে খরচ করবে দুই কোটি, সাইফ গ্লোবাল স্পোর্টস বিপিএল-এর প্রচার ও প্রসারের জন্য ব্যয় করবে আরও তিন কোটি টাকা।