নাইটহুড পেলেন কেভিন স্পেসি

আপডেট : ১৭ জুন ২০১৬, ১৭:০৬
সম্মানসূচক ‘নাইট’ উপাধি পেয়েছেন হলিউড অভিনেতা কেভিন স্পেসি। থিয়েটার, কলা ও সংস্কৃতিতে অবদানের জন্য নাইট উপাধিতে ভূষিত করা হয় তাকে। প্রিন্স চার্লস বৃহস্পতিবার স্পেসির হাতে এই উপাধি তুলে দেন।
 
এখন পর্যন্ত বেন কিংসলে, ড্যানিয়েল ডে লুইসের মত চলচ্চিত্র তারকারা নাইট উপাধি পেয়েছেন। দুইবার অস্কার বিজয়ী স্পেসি এর আগে ২০১০ সালে 'কমান্ডার অব ব্রিটিশ এম্পায়ার' পদক পেয়েছিলেন।
 
আলোড়ন সৃষ্টিকারী ‘আমেরিকান বিউটি’, ‘দ্য ইউজুয়াল সাসপেক্ট’-এর মত চলচ্চিত্রের জন্য সুপরিচিত স্পেসি। টিভি সিরিজ ‘হাউজ অফ কার্ডস’এ ক্ষমতালোভী প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করে ২০১৩ সালে সাড়া ফেলেছিলেন তিনি।
 
নাইটহুড পাওয়ায় এখন থেকে নিজের নামের আগে 'স্যার' ব্যবহার করতে পারবেন স্পেসি। সূত্র: ডেইলি মেইল