দলীয় ভেদাভেদ ভুলে উন্নয়নের বিশ্বযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ আজকে বিশ্বের বিস্ময়। উন্নয়নের মডেল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ গড়ার কারিগর। এ সময় কোন ষড়যন্ত্র ও দলীয় ভেদাভেদে পা দেয়া যাবেনা।
খালিদ মাহমুদ বলেন, আওয়ামী লীগের তৃণমূল সবসময় জননেত্রী শেখ হাসিনার পাশে ছিল। এ তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ। মুজিব আদর্শের কোটি তৃণমূল কর্মীই আওয়ামী লীগের ভরসার জায়গা। আর তৃণমূল সব সময়ই জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখেছে। তৃণমূলের নেতা-কর্মীদের আস্থার প্রতিদান দিয়ে আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আধুনিক, ডিজিটাল এবং স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বপ্ন দেখান আবার সে স্বপ্ন বাস্তবায়ন করেন। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করা তার বড় উদাহরণ।
খালিদ বলেন, আজকে আওয়ামী লীগ মতায় আছে বলে সব পলীতে বিদ্যুতের আলো পৌঁছেছে। সব শিার্থীর হাতে বিনামুল্যে বই যাচ্ছে। ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন মহাসড়ক চার লেন-ছয় লেনে উন্নীত হচ্ছে। দেশ আজ ডিজিটাল। জনগণের হাতের মুঠোয় এখন পুরো বিশ্ব। এসব উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই। আওয়ামী লীগ মতায় আছে বলেই হয়েছে।
এ ধারাবাহিকতায় কোন ষড়যন্ত্রে পা না দিয়ে, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান খালিদ।
জেলার কক্সটুডে হোটেলে আয়োজিত এ ইফতারে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি এড: সিরাজুল মোস্তফা, আশেকুলাহ রফিক এমপি, সাইমন সারোয়ার কমল এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাবেক এমপি মোস্তাক আহমেদ চৌধুরী, কানিজ ফাতেমাসহ জেলার সাবেক ও বর্তমান নেতারা।
