সরকারের পতন ঘটানো যাবে না: নাসিম

আপডেট : ১৭ জুন ২০১৬, ২০:৩২
 
 
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জামায়াতকে সাথে করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যাজক, সেবক ও মুক্তমনা ব্লগারদের হত্যার মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে এ সরকারকে পতন ঘটানো যাবে না এবং এ সব করে ক্ষমতায়ও আসা যাবে না।
 
শুক্রবার বিকেলে ঠাকুর অনুকুলচন্দ্র আশ্রম প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত  সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং সেবক নিত্যরঞ্জন পান্ডের হত্যার প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 

মোহাম্মদ নাসিম আরো বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলন পরিহার করে জ্বালাও পোড়াও মানুষ হত্যা করে আওয়ামীলীগকে পরাস্ত করতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে এখন টার্গেট কিলিং এর মত জঘন্য কর্মকান্ডের সাথে জড়িত হয়ে পড়ছেন।