রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় দুই বাসের মাঝে চাপা পড়ে রনি ডি কস্টা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১ টায় বিমানবন্দর গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১ টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানা পুলিশ জানায়, রনি ডি কস্টা একটি বাসে ওঠার সময় পাশে আরেকটি বাস এসে দাঁড়ায়। এতে দুই বাসের মাঝে চাপা পড়ে রনি গুরুতর আহত হন।
রনি গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার হ্যান্ডি বি কস্টার ছেলে। তিনি ফার্মগেটের তেজকুনিপাড়ায় একটি আবাসিক হোটেলে কাজ করতেন।
