পুলিশের সাঁড়াশি অভিযান ও গণগ্রেফতারের প্রতিবাদে আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি। এ ছাড়া ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে একই কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবারের পরিবর্তে সোমবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার বিএনপির এক বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে দেশব্যাপী অনুষ্ঠিতব্য বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান করা হয়েছে। উল্লেখ্য,গতকাল পুলিশের সাঁড়াশি অভিযান শেষ হয়ে গেছে।
