প্রেমের সম্পর্কের গুঞ্জন, ভাঙন এরপর আবার এক হওয়া-এভাবে আলোচনায় আছেন বলিউড অভিনেত্রী আনুশকা ও ক্রিকেটার বিরাট কোহলি। এবার শোনা যাচ্ছে, আনুশকার সাথে থাকার জন্য বিরাট একটি ফ্ল্যাট কিনেছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের ওয়ারলি এলাকায় বিরাট ৩৪ কোটির রুপির ৭১৭১ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। সেখানে যুবরাজ সিংয়েরও একটি ফ্ল্যাট আছে। ২০১৫ সালে বিরাট ও আনুশকাকে সেখানে ফ্ল্যাট দেখতে গিয়েছিলেন।
সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস দূরে থাকার পর আনুশকা ও বিরাট এক হয়েছেন। এখন তারা যদি একসঙ্গে একটি বিলাসবহুল ফ্ল্যাটে ওঠে তবে সেটি আকর্ষণীয় বিষয় হবে।
