বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে নতুন পরিচয় যুক্ত হতে যাচ্ছে। নিজের নামের পাশে অভিনেতার পাশাপাশি এবার নির্মাতার তকমা লাগাচ্ছেন তিনি। নিজের ব্যানার ইমরান হাশমি ফিল্মসের মাধ্যমে ছবি বানাবেন তিনি।
এক বিবৃতিতে ইমরান বলেছেন, টনি ডি সুজার সঙ্গে নির্মাতা হতে পরে আমি খুবই আনন্দিত। টনি খুবই মেধাবী ছবিনির্মাতা ও আমার ভাল বন্ধু। ইমরান জানিয়েছেন, বিনোদনের পাশাপাশি আমি দর্শকদের কিছু ভাল গল্প উপহার দিতে চাই।
টনি ডি সুজ এর আগে ইমরান হাশমি অভিনীত ‘আজহার’ ছবি পরিচালনা করেছেন। তিনি বলেছেন, ইমরানের সঙ্গে নতুনভাবে কাজ করতে পারছি এতে আমি খুশি। আমরা এখন চিত্রনাট্য ও ছবির পাত্রপাত্রী নির্বাচনের কাজ করছি।খবর: এনডিটিভি।
