নির্দিষ্ট একটি ড্রাগ পজিটিভ থাকায় রাশিয়ান অ্যাথলেটদের ২০১৬ রিও অলিম্পিক থেকে বহিষ্কার করা 'অন্যায়' ও 'অনৈতিক' হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এদিকে রাশিয়ান অ্যাথলেটদের কোন ছাড় না দেয়ার ঘোষণা বলবৎ রেখেছে দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন (আএএএফ)। তারা জানিয়েছে, রাষ্ট্রীয়ভাবে নির্দিষ্ট একটি ড্রাগ সেবন করানো হলেও তার জন্য কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে সংস্থাটি।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেকে নির্দোষ প্রমাণ করে যে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এদিকে এ বিষয়ে সরাসরি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) হস্তক্ষেপ কামনা করেন পুতিন। আইওসির এক্সিকিউটিভ বোর্ড জানায়, বিষয়টি নিয়ে আলোচনার জন্য শনিবার আমরা টেলিফোন কনফারেন্সের মাধ্যমে কথা বলেছি। মঙ্গলবার লওসাননেতে আইওসি সামিটে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিবিসি।
