বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষা কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে লাইবেরিয়া, মরক্কো ও স্পেনে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে যোগ দিচ্ছেন হলিউড অভিনেত্রী ফ্রিডা পিন্টো।
‘লেট গার্লস লার্ন’ পদক্ষেপের অংশ হিসেবে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ঐ তিন দেশে যাবেন মিশেল ও ফ্রিডা। সঙ্গে থাকবেন মিশেল ওবামা ও বারাক ওবামা দম্পতির দুই কন্যা সাশা ও মালিয়া এবং তাদের নানি মারিয়ান রবিনসন। ‘লেট গার্লস লার্ন’র লক্ষ্য হচ্ছে মানসম্পন্ন শিক্ষালাভে মেয়েদের সহায়তা করা।
লাইবেরিয়ায় মিশেল ওবামা ও ফ্রিডা পিন্টো এক আলোচনায় অংশ নেবেন। লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন স্যারলিফ তাদের সঙ্গে দেখা করবেন।
দেশটিতে শিক্ষাগ্রহণ করতে গিয়ে মেয়েরা যেসব বাধার সম্মুখীন হন তা তুলে ধরা হবে। লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন স্যারলিফ দেখা করবেন এ দুইজনের সঙ্গে।
মরক্কোতে মিশেল ও ফ্রিডার সঙ্গে যোগ দেবেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ।-দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
