চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ক্যারিবিয়ান সফরে ইংলিশরা

আপডেট : ১৮ জুন ২০১৬, ১৫:৫২
আগামী বছরের মার্চ মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে  ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
 
ইসিবি পরিচালক এন্ড্রু স্ট্রস বলেছেন, ‘আগামী বছর গ্রীষ্মের শেষের দিকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ক্যারিবীয় সফরটি আমাদের বেশ কাজে আসবে। সে কারনেই তাদের সাথে সমঝোতা করতে পেরে আমরা আনন্দিত। ইংল্যান্ড সমর্থকদের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর সবসময়ই আনন্দের। আশা করছি আমাদের সমর্থনের জন্য প্রচুর সংখ্যক ইংলিশ সমর্থক এই সফরে যাবে।’
 
সিরিজের প্রথম দুটি ম্যাচ এন্টিগায় ও তৃতীয় ম্যাচটি বার্বাডোজে অনুষ্ঠিত হবে।  সর্বশেষ ২০১৫ সালে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ইংল্যান্ড। টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।
 
ওয়ানডে সিরিজের সূচি :
 
৩ মার্চ : প্রথম ওয়ানডে, এন্টিগা
৫ মার্চ : দ্বিতীয় ওয়ানডে, এন্টিগা
৯ মার্চ : তৃতীয় ওয়ানডে, বার্বাডোজ