ঈদে আরটিভিতে রুবায়েত মাহমুদের ‘ক্রস রোড’

আপডেট : ১৮ জুন ২০১৬, ১৫:৫৭
আশা, আনন্দ আর সংশয়ের এক মিশ্র অনুভুতি নিয়ে অস্থির হয়ে ছুটে চলছে শাফীন, সাথে তার বন্ধু কাব্য। সবকিছু আজ কাটায় কাটায় মিলতে হবে, একটুও এদিক ওদিক হলে চলবে না। একটুও সময় নষ্ট না করে রিক্সায় দ্রুত এগিয়ে চলছে সে, হঠাৎ প্রচন্ড একটা শব্দ। একটা বেপরোয়া গাড়ির ধাক্কায় ছিটকে পড়েই সবাই, কিন্তু শাফিনের অবস্থা বেশিই খারাপ। গাড়িটি চালাচ্ছিল নিরা নামের এক রমনী। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় সে। এই দুর্ঘটনায় শাফিন-কাব্য ও নিরার সাথে আরও একটা জীবনের এলোমেলো হয়ে যায়। মেয়েটি হলো বহ্নি, সে শাফিনকে না পেয়ে ফিরে আসে প্রচন্ড দুঃখ আর হতাশা নিয়ে।
 
একই কাহিনীর তিনটি ভিন্ন গল্প তিনটি ভিন্ন পথে চলতে থাকে একই সাথে। এই তিনটি পথ কি মিলবে কোন এক ক্রস রোড এ?
 
গল্পটি আর টিভির ঈদের বিশেষ নাটক ক্রস রোড এর। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, নওশিন, অপর্ণা ঘোষ, শাহেদ আলী সহ আরও অনেকে। তামজীদ রহমানের রচনায় ক্রস রোড নাটকটিতে নির্দেশনা করেছেন রুবায়েত মাহমুদ। ঈদে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে দেখা যাবে নাটকটি।