হোলির শুভেচ্ছা জানালেন ইমরান খান

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৯:০৫

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসব চলছে। উৎসবের আনন্দে মাতোয়ারা কোটি কোটি হিন্দু সম্প্রদায়ের লোকদের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটার।

অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পাঠানো এ শুভেচ্ছা বার্তায় ইমরান খান বলেছেন, ‘সকল হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি। এ উৎসব শান্তিপূর্ণ ও উৎসব মুখর হোক।’

ঐতিহ্যবাহী হোলি একটি বর্ণিল উৎসব বলেও বর্ণনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আরও পড়ুনঃ  ক্রাইস্টচার্চ হামলার জন্য আমি দায়ী নই: ট্রাম্প

মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের বহু লোক বসবাস করেন। এ বিষয়ে পাকিস্তানের হিন্দু কাউন্সিল জানিয়েছে, বর্তমানে পাকিস্তানে ৮০ লাখের বেশি হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করছেন।

ইত্তেফাক/টিএস