কুইন্স কাপ থেকে সিদ্দিকুরের নাম প্রত্যাহার

আপডেট : ১৮ জুন ২০১৬, ১৭:১২
ব্যাক পেইন ইনজুরির কারণে থাইল্যান্ডে অনুষ্ঠিত কুইন্স কাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করলে চিকিৎসকের পরামর্শেই নাম প্রত্যাহার করেন তিনি।
 
২০১০ সালে এই সামুই ক্লাব আসর দিয়েই নিজের ক্যারিয়ারের স্বর্ণালী সময় শুরু করেছিলেন সিদ্দিকুর রহমান। টুর্নামেন্টে দুই বারের শিরোপাও জিতেছিলেন দেশ সেরা এই গলফার। তাই এবারো প্রত্যাশা ছিলো আরো ভালো কিছু করার। কিন্তু চোটের কাছে শেষ পর্যন্ত হেরে যান তিনি।
 
উল্লেখ্য গত মাসে ইউরোপিয়ান ট্যুরে, পুরো টুর্নামেন্ট দারুণ করেও শেষ তিন হোলে ভাল না করায় হেরে যান বাংলাদেশের এই গলফার।