আজ আমি এটাকে প্রশ্রয় দিলে কাল সবাই ক্ষতিগ্রস্ত হবে : শাকিব খান

আপডেট : ১৮ জুন ২০১৬, ২০:১১
 
এবারের ঈদেও সাকিব বনাম শাকিব! টানা প্রায় ১ যুগেরও বেশি সময় হতে চললো- আপনার ক্যারিয়ারে নিজের সাথেই এই ফাইটটা দিতে ক্লান্ত লাগে না ? শকিব খানের এবারের ঈদের ব্যস্ততা প্রসঙ্গে এমন করে জানতে চাইলে তিনি বলেন—ক্লান্তি আসে না। তবে মাঝে মাঝে খুব থমকে যাই। কারণ পাইরেসি আর অশ্লীলতার যুগ থেকে এই ফিল্ম ইন্ডাষ্ট্রিকে ফেরানোর জন্য এই আমি এক শাকিব একাই যুদ্ধ করেছি। সেখান থেকে ফিল্মের আজ একটা বেটার ফিল্ড তৈরি হয়েছে আজ। কিন্তু এবারে আমার মেন্টাল ছবির নাম পরিবর্তন নিয়ে খুব চিন্তিত। একটি ছবির নাম ইংরেজী টাইটেল হওয়া যাবেনা। এখন সেটা বাংলা করা যেতেই পারেন। কিন্তু তাই বলে ‘রানা পাগলা’। বা এমন বিকৃত নাম! উদ্ভট নাম দিয়ে আমাদের ইমেজের ক্ষতি করার কারো অধিকার নেই।
 
শাকিব আরো বলেন, ‘নাম শুনেই তো মনে হচ্ছে আমরা বোধ হয় আবারও সেই অশ্লীলতার যুগে ফিরে গেলাম কি-না! আমি সংস্কৃতি মন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছি। এরপরও কোন সুরাহা না হলে এ নিয়ে আবারও সোচ্চার হবো। কারণ ‘মেন্টাল’ নামের ছবি হবে বলে তার ক্যম্পেইনে আমরা এতদিন কাজ করেছি। এই ছবিতে আমার, তিশা, পড়শী সবারই একটি ইমেজ জড়িত। সামাজিক ভাবেও একটা কমিটমেন্টের জায়গা থাকে আমাদের। আমি নিজেও এখন একাধিক সামাজিক সংগঠনের সাথে জড়িত। এখন সাধারণ ভদ্র ঘরের একজন দর্শক যখন জানতে চাইবে কেন আমি এরকম নামের ছবিতে কাজ করলাম। তখন তাকে আমি কি জবাব দেব?’
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রে ইংরেজি নাম রাখা যাবে না, এমন শর্তে মেন্টাল ছবির নাম পরিবর্তন করে ‘রানা পাগলা’ রাখা হয়। এই নামে সেন্সর সার্টিফিকেটও চুড়ান্ত হয়। কিন্তু প্রযোজক বা সিনেমা কলাকুশলীরা শাকিব খানের সাথে কোনো ধরনের আলোচনা না করেই ছবির এমন উদ্ভট নাম চুড়ান্ত করেন। সেই প্রেক্ষিতেই দেশিয় চলচ্চিত্রের শীর্ষ এই তারকা প্রতিবাদ জানিয়েছেন। তবে লিখিত প্রতিবাদের পর সম্মিলিত স্মারকলিপি পাঠাবেন বলে জানান তিনি।
IMG0
 
শাকিব খান বলেন, ‘এই অবস্থা চলতে দিলে আর ক’দিন পর বাংলা নামের দোহায় দিয়ে ছবির নাম হবে ‘অমুকে বাচ্চা, তমুকের বাচ্চা। তাই প্রতিবাদটা এখান থেকেই শুরু করতে হবে।’
এদিকে ঈদে তিনটি চলচ্চিত্র মুক্তি নিয়ে শাকিব বলেন, ‘আমি তো এই প্রতিবাদ বা এই যুদ্ধ নিজের জন্য করছি না। করছি ইন্ডাষ্ট্রির সবার জন্য। কারণ আমার সর্বাধিক ছবি। ব্যবসাসফলতায় আমার ছবিই রেসে জিতবে ইনশাআল্লাহ। তাই আমি চাইলে নাম নিয়ে এতকিছু না ভেবে নাকে তেল দিয়ে ঘুমাতে পারতাম। কিন্তু আজ আমি এটাকে প্রশ্রয় দিলে কাল সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই কিছুতেই এটা হতে দেয়া যাবে না।’