দক্ষিণ এশিয়া এখনও পোলিও মুক্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ১৮ জুন ২০১৬, ২১:৫৫
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বাংলাদেশ সহ ১১টি দেশ পোলিও মুক্ত রয়েছে। সর্বশেষ পোলিও আক্রান্তের একটি ঘটনা ধরা পড়ে ২০১১ সালের জানুয়ারি মাসে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে।
 
ডব্লিউএইচও-এর এক বিবৃতিতে শনিবার বলা হয়, এ অঞ্চলের সবগুলো দেশের পোলিও সম্পর্কে কড়া নজরদারি এবং নমুনা সংগ্রহের বিষয়টি ভারত থেকে নিয়মিত পরিচালিত হয়। এতে বলা হয়, পোলিও ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন ব্যবস্থার যথেষ্ট কার্যকর ও ফলদায়ক হওয়ায় এবং প্রাথমিক পর্যায়ের নমুনা থেকে নির্ণয় করার কারণে সমাজে রোগটি সহজে বিস্তার লাভ করে না। খুব কম ক্ষেত্রেই পোলিও এর টিকা কার্যকারিতা ব্যর্থ হয়।