‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক পুরস্কার ঘোষিত ‘জঙ্গি শরিফ’

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৫:০৫
রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে (ডিবি) ‘বন্দুকযুদ্ধে’ পুরস্কার ঘোষিত আনসারুল্লা বাংলা টিমের সদস্য শরিফুল ইসলাম ওরফে সাকিব (২৫) নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। 
 
আজ রবিবার ভোরে খিলগাঁওয়ের মেরাদিয়ায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
 
ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, শরিফ বিভিন্ন সময় সালেহ, আরিফ ও হাদী এই নামগুলো ব্যবহার করতেন। 
 
তিনি বলেন, কয়েকদিন আগে ছয় জঙ্গিকে ধরিয়ে দিতে ডিএমপি পুরস্কার ঘোষণা করে। এদের মধ্যে শরিফ ওরফে শাকিবের নাম ছিল ১ নস্বরে। তাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা ঘোষণা করা হয়। ওই জঙ্গির অবস্থান জানতে পেরে ভোরে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় অভিযান চালালে সন্ত্রসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় গুলিবিদ্ধ সন্ত্রাসীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে তাকে। 
 
‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার মূল সন্দেহভাজন আসামি বলে জানিয়েছে পুলিশ।