আইজি প্রিজনকে হুমকি

আপডেট : ১৯ জুন ২০১৬, ০৯:৩৭
 
আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় তার মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এ হুমকি দেয়া হয়।  এ ব্যাপারে গতকাল রাতে রাজধানীর চকবাজার থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।
 
আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সম্প্রতি তিন শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস, খোরশেদ আলম রাসু ও পিচ্চি হেলালকে কাশিমপুর কারাগার থেকে যথাক্রমে যশোর কারাগার, কুমিল্লা কারাগার ও রাজশাহী কারাগারে পাঠানো হয়। এরপর সাংবাদিক পরিচয়ে কিলার আব্বাসের লোকজন ‘শেষ দেখে নেয়া হবে’ বলে তার মোবাইল ফোনে এসএমস পাঠিয়ে হুমকি দেয়।