পিস্তল-রিভলভারসহ ডিবির ৫ ভুয়া সদস্য আটক

আপডেট : ১৯ জুন ২০১৬, ১১:০৮
রাজধানী থেকে পিস্তল, রিভলভারসহ গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী পাঁচ প্রতারককে আটক কর‍া হয়েছে।
 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বিশেষায়িত টিম সোয়াত তাদের আটক করে।
 
ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান রবিবার সকালে এই তথ্য জানান।