রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার ৭০০ কার্টুন বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করেছে শুল্ক বিভাগ। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা ব্যক্তি হলেন, মো. ইসমাইল আজাদ ও মো. পারভেজ। তাদের বাড়ি চট্টগ্রামে।
শুল্ক কর্মকর্তা শহীদুজ্জামান সরকার জানান, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
