আবারো নানী হলেন হিলারি ক্লিনটন

আপডেট : ১৯ জুন ২০১৬, ১২:৪২
 
নির্বাচনী ডেমোক্রেট প্রার্থী হওয়ার লড়াইয়ে জয় পাওয়ার খুশির পাশাপাশি নতুন এক খুশি যোগ হল ক্লিনটন পরিবারে। বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন দম্পতির একমাত্র কন্যা চেলসি ক্লিনটন পুত্র সন্তানের মা হয়েছেন।
 
সন্তানের নাম রাখা হয়েছে আইডান ক্লিনটন মেঝভিনস্কি। শনিবার টুইটারে এ খবর দিয়েছেন চেলসি ও তার স্বামী হেজ ফান্ড ম্যানেজার মার্ক মেঝভিনস্কি। টুইটারে তারা বলেন, সন্তান আইডান জন্ম নেয়ায় তারা খুশিতে অভিভূত হয়েছেন। এই দম্পতির দুই বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে, তার নাম শালোর্টঅ
 
এদিকে দ্বিতীয় নাতির জন্মের খবরে অত্যন্ত খুশি হয়েছেন বলে জানান বিল ও হিলারি ক্লিনটন। পলিটিকো ডটকম।