'সরকারই গুপ্তহত্যার সঙ্গে জড়িত'

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৩:৩৮
 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সাম্প্রতিক সময়ে সংঘটিত গুপ্ত হত্যার সঙ্গে সরকার নিজেই জড়িত।' 
 
রবিবার বেলা সোয়া ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
 
ফখরুল বলেন, রিমান্ডে নেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মাদারীপুরে জঙ্গি সন্দেহে আটক ফাহিমকে ক্রস ফায়ারে দেয়া হলো। এর আগেও রাজশাহী, ময়মনসিংহসহ কয়েকটি জায়গায়ই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক জঙ্গিদের বন্দুকযুদ্ধের নামের হত্যা করা হয়েছে। তারা বেঁচে থাকলে হয়তো অনেক তথ্যই দেশবাসী জানতে পারতো।