গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৩:১২
 
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রওশানারা বেগম (৫০) নামের এক গৃহবধূ মারা গেছেন। রবিবার বেলা ১২ টার সময় এ দূর্ঘটনা ঘটে।
 
রওশানারা বেগম গাংনী উপজেলার সাহারবাটি ফিল্ডপাড়া এলাকার হকাজ্জেল হোসেনের স্ত্রী।
 
স্থানীয়রা জানায়, রওশানারা বেগম পার্শ্ববর্তী নজরুল ইসলামের বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। নজরুল ইসলামের বিদ্যুতের সাইড লাইনের তার ছিঁড়ে বাঁশবাগানের মধ্যে রাস্তার উপর পড়ে ছিল।
 
অবসাবধানতায় ছেঁড়া তারের উপর পা পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।