স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পাসপোর্ট ইস্যু বাবদ গত ১১ মাসে অধিদফতরের রাজস্ব আয় ৭৩১ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ২৩ টাকা হয়েছে।
রবিবার জাতীয় সংসদের অধিবেশনে বেগম ফজিলাতুন নেসা বাপ্পীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, ২০১৫-১৬ অর্থবছরের জুলাই ২০১৫ থেকে মে ২০১৬ পর্যন্ত পাসপোর্ট ইস্যু বাবদ অধিদফতরের রাজস্ব আয় হয়েছে ৭৩১ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ২৩ টাকা। পাসপোর্ট ইস্যু বাবদ ৬৭টি বিভাগীয়/আঞ্চলিক পাসপোর্ট অফিসওয়ারী রাজস্ব আয়ের হিসাব বিবরণী তুলে ধরেন তিনি।
