সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'ঈদে বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।' রবিবার সচিবালয়ে ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে যানজট নিরসনে সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সমস্যাটা হচ্ছে যখন আমরা স্টেশনে, টার্মিনালে গিয়ে জিজ্ঞেস করি আপনাদের কাছ থেকে কি ভাড়া বেশি নিয়েছে, তখন কেউ কিছু বলে না।
তিনি বলেন, আমি রেয়ার কেস পেয়েছি যে, ভাড়া বেশি নেয়, এ কথা বলে। তারপরও আমি বলছি, বেশি ভাড়া নেয়ার অভিযোগ এলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
