রাজধানীর মেরুল বাড্ডায় বিদুৎস্পৃষ্ট হয়ে নাজমুল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০ দিকে এ ঘটনা ঘটে।
নাজমুল নীলফামারী এলাকায় জিল্লুর রহমানের ছেলে।
নাজমুলের সহকর্মী শাহিনুর জানান, হাতিঝিল ও মেরুল বাড্ডার সংযোগ সড়কে কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
বাড্ডা থানার ওসি আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
