শিবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশি আটক

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৪:৪৩
 
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে দুইজন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
 
আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বাবুপর এলাকার চরপাঁকা গ্রামের সুকুর উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩০) ও দনি পাঁকা গ্রামের মো.মফিজুলের ছেলে মো. সাইফুদ্দিন (৩২)। 
 
৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান জানান, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ৯ বর্ডার গাড ব্যাটালিয়নের ওয়াহেদপুর বিওপির টহল দল শিবগঞ্জ উপজেলায় সীমান্ত পিলার ১৩/২-এস হতে ১৩/১-এস এর মাঝামাঝি স্থানে টহলে ছিল। এসময় দুই ব্যক্তি শূণ্য লাইন অতিক্রম করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করে আটক করে।
 
বিজিবি জানায়, আটককৃত বাংলাদেশিরা মাদকদ্রব্য বা গরু আনার জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। আটককৃত দুই বাংলাদেশি নাগরিককে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।