রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে রবিবার অনুষ্ঠিতব্য ইফতারের অনুমতি বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার দুপুরে হঠাৎ এ অনুমতি বাতিল করা হয়।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আরেক শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা ছিল বলে জানা গেছে।
রমনা থানার ওসি বলেন, এনপিপির অপর অংশের চেয়ারম্যান শওকত হোসেন নীলুর অভিযোগের ভিত্তিতে আমরা ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা দিয়েছি।
