কারাগারে বন্দীদের ধারণ ক্ষমতার তিনগুণ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৫:০৬
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের অধিকাংশ কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণ থেকে তিনগুণ বন্দী রয়েছে। রবিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
 
আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জেল কোড অনুযায়ী প্রতিজন বন্দীর শোয়ার জায়গা ৩৬ বর্গফুট হিসেবে কারাগারে ধারণক্ষমতা নির্ধারিত হয়। অধিকাংশ কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণ বা তিনগুণ বন্দী অবস্থান করছে। এই সমস্যা সমাধানে কারাগারে পুনঃনির্মাণে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হচ্ছে।
 
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত ও আরব আমিরাতের সাজাপ্রাপ্ত ব্যক্তি হস্তান্তর চুক্তি বিদ্যমান আছে।