ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট লিগ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের ছয়টি ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। তবে বাধা হয়ে দাড়িয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
২৮ থেকে ৩১ জুলাই ফ্লোরিডায় ৬টি ম্যাচ হওয়ার কথা সিপিএলের। যেখানে খেলার কথা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানেরও। তবে মার্কিন ক্রিকেট বোর্ড দাবি করে, সিপিএল আয়োজনের অনুমতি নেই ওয়েস্ট ইন্ডিজের।
তবে আইসিসির গ্লোবাল ডেভলপমেন্ট প্রধান টিম এন্ডারসন বলেন, এই ম্যাচে বাধা দেয়ার কোনো অধিকার মার্কিন ক্রিকেট বোর্ডের নেই। সেখানে সিপিএল আয়োজন করা যেতে পারে।
বসে নেই ব্রোওয়ার্ড কাউন্টি কর্তৃপক্ষ। তারাও ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিয়ে যাচ্ছে। লডারহিলের মেয়র রিচার্ড কাপলান জানান, তারা ব্রোওয়ার্ড পার্কে বেশকিছু আয়োজনের পরিকল্পনা করেছিলো। তারাও সিপিএলের ম্যাচ আয়োজনে প্রস্তুত। ক্রিকইনফো
